বগুড়ার মাটিডালিতে শহীদ মাসুক ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার মাটিডালীতে অস্থায়ী কার্যালয়ে শহীদ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ ইমদাদুল হক ইমদাদ ও অত্র সংগঠনের সভাপতি মো:মেরাজুল ফেরদাউস। এ সময় উপস্থিত ছিলেন অত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু রায়হান। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, মিশু, আতিকুল, কাব্য, সাকিব, জিহাদ, সিফাত।অনুষ্ঠানে ৬ শত গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম