ফুলপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর ঈদ উপহার বিতরণ
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ,আজ সোমবার সন্ধ্যার পরে নিস কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থানায় কর্মরত নারী ও পুরুষ পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে নিয়ে বলেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বয়ে যাক সকালের অন্তরে, সকল পুলিশ সদস্য বৃন্দ এ-ই ঈদের উপহার পেয়ে অনেক খুশী হয়েছেন। তারা বলেন অভিভাবকের কাছ থেকে এই ঈদের উপহার পাওয়ায় আমরা অনেক খুশি। মনে হয় বাবার কাছ থেকে এ-ই ঈদের উপহার পেলাম আমরা চাই আমাদের অভিভাবক দীর্ঘজীবী হন এবং আমরা সকলেই একসাথে থাকতে পারি এই প্রত্যাশা মহান সৃষ্টিকর্তার নিকট। ঈদ মোবারক
দৈনিক বিজয় নিউজ/ মোঃ কামরুল ইসলাম খান