রাজশাহী জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

রাজশাহী জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের রাজশাহী জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার ১৫ জুলাই ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, রাজশাহী জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব। তাঁর সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল আংশিক কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. মাহাবুবুর রহমানকে সভাপতি, মো. হেদায়েতুল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক, এনামুল হককে সাংগঠনিক সম্পাদক, মো. কোরবান আলীকে দপ্তর সম্পাদক এবং মো. রায়হানকে প্রচার সম্পাদক করা হয়েছে।দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মধ্যে জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার সালাউদ্দিন রমি, কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের পাবনা জেলা শাখার সভাপতি ও পেশাজীবী দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু রাজশাহী জেলা শাখার নবগঠিত আংশিক কমিটির সভাপতি, সম্পাদকসহ সকল কর্মকর্তা ও সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান