জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
১৬ জুলাই দেশব্যাপী ‘জুলাই শহিদ দিবস’ ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে এই দিনটিকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এদিবসটি উপলক্ষে বাজার স্টেশন মুক্তির সোপানে শহিদদের প্রতি শ্রেদ্ধানিবেদন করে ও পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত থেকে জুলাই শহিদ দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নূরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জের জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী বিভিএমএস, এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, মহিলা অধিদপ্তরের উপ- পরিচালক কানিজ ফাতেমা, জুলাই যোদ্ধা সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মুনতাছির মেহেদী হাছান, সজীব সরকার, মেহেদী হাসান,আসিফ আমানুল্লাহ রিম, সালমান জোয়ারদার,,নেহাল সহ - বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান গণ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট