বোয়ালমারীতে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বোয়ালমারীতে জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
ছবিঃ মনির

দৈনিক বিজয় নিউজ ফরিদপুর প্রতিনিধিঃ

 ফরিদপুর বোয়ালমারী উপজেলায়  জুলাই শহিদদের স্মরণে জুলাই শহিদ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শিব্বির আহমেদ বোয়ালমারী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার, মোঃ কারিজুল ইসলাম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান,,উপজেলা বিএনপির সভাপতি, এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,  উপস্থিত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ও বোয়ালমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রোকনুজ্জামান মিয়া বকুল, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মিয়া রাসেল সহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এ সময় বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন দৈতরকাঠী গ্রামের মোঃ এনামুল শেখের ছেলে মোঃ রনি শেখ জুলাই আন্দোলনে গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেন। বক্তারা জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং অসুস্থদের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়  মোঃ জাহাঙ্গীর হোসেন।

দৈনিক বিজয় নিউজ/ মনির