পটুয়াখালীর মির্জাগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ জাল জব্দ
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
২২ জুলাই (বুধবার) মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ীর দোকানে অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল পাওয়া যায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে একজন ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল বিক্রয় ও গুদামজাতের অপরাধে ১ জন ব্যবসায়ীকে ১০,০০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। অপর ০২ জন ব্যবসায়ীকে মোট ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জনস্বার্থে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রট।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন