সিরাজগঞ্জে এস জে এমসি চ্যাম্পিয়ানশিপ কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে এস জে এমসি চ্যাম্পিয়ানশিপ কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল,  মাদক ছেঁড়ে মাঠে চল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক এস জে এমসি চ্যাম্পিয়ানশিপ কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ( ২৭ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং  শিয়ালকোল ইউনিয়নে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ সিরাজগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র দল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখার আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি ডাঃ রিক্তিক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এস জে এমসি চ্যাম্পিয়ানশিপ কাপ ফাইনাল খেলায় বিজয়ী দলের হাতে ট্রফি পুরস্কার তুলেদেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

অনুষ্ঠানের প্রধান অতিথি  সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করতে হবে।  আমি অত্যান্ত খুশি হয়েছি যে,  আজকের এ ফুটবল টুর্নামেন্ট আপনারা জাতীয়তাবাদী ছাত্র দল,  সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শাখার  উদ্যোগে এত সুন্দর  একটি মনোরম আয়োজন করেছেন আমি আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও  অভিনন্দন জানাচ্ছি।  একই সাথে আমাদের প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান তিনি ইতিমধ্যেই সরকার গঠন করে খেলাধুলার প্রতি ও সাংস্কৃতিক দিকে জোড়দার করেছেন।  তিনি আরো বলেন, আপনারা মানুষের সেবা করেও যে টুকু সময় পান যে টুকু সময় এই খেলাধূলা নানা ব্যস্তার মধ্যেদিয়ও আপনারা  ডাঃ হয়ে এধরণের ফুটবল  টুর্নামেন্ট তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ মেডিকেল কলেজের  অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী,  সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,  সিরাজগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ জয়নাল আবেদীন,  প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র দলের সিনিয়র সহ- সভাপতি মোঃ আবরার ফাইয়াজ, এবং  সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক  ডাঃ মোঃ রোকন উদ্দীন, চর্ম ও যৌন বিভাগের ডাঃ মোঃ শামসুল হুদা সাগর, উক্ত ফাইনাল খেলায় লর্ডস একাদশ হিলারস একাদশকে ১-০ গোলে পরাজিত করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক  পি. এম সানবিম হক নীরব,।  

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট