বৈসু সাংগ্রাইং বিঝু ও শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
দৈনিক বিজয় নিউজ খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে বৈসু সাংগ্রাইং বিঝু ও বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ (এপ্রিল) শনিবার সকালে সিন্দুকছড়িত বৈসাবিন উদযাপন কমিটির আয়োজনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় ।
সাংগ্রাইং মারমা জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসবের নাম, যা প্রতিবছর এপ্রিলের ১৩ থেকে ১৫ তারিখে পালিত হয়ে থাকে যদিও এটি মারমাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, তবে মারমাদের নিজস্ব নিয়মে সাংগ্রাইংএর মাধ্যমে বর্ষবরণ করে থাকেন।মারমাদের ক্ষেত্রে তাদের বর্ষপঞ্জী অনুসরারেই এটি পালন করেন। মারমারা পুরনো বছরের শেষের দুই দিন আর নতুন বছরের প্রথম দিনসহ মোট তিনদিন সাংগ্রাইং হিসেবে পালন করে থাকে।
তাদের পাঃংছোয়াই বা ফুল সাংগ্রাই,প্রধান সাংগ্রাই,পানি খেলা বা রিলং পোয়ে সাথে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে,এসময় তরুণ তরুণীরা আনন্দ করতে রিলং পোয়ে বা পানি খেলায় মেতে উঠেন। প্রত্যেক বছর উৎসবে প্রাণে প্রাণে তৈরি হয় উচ্ছ্বাসের বন্যা। এটি মারমা জনগোষ্ঠীর তিন দিনব্যাপী প্রধান সামাজিক উৎসব থাকলেও মাসবাপী মরমারা এই সাংগ্রাইং উৎসব পালন করে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃকর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মার্মা,উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মার্মা, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মার্মা, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম (সজিব)
প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন,দেশ এগিয়ে যাচ্ছে,পার্বত্য অঞ্চলও থেমে নেই,এই অঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করছে জনপ্রতিনিধি সহ বাংলাদেশ সেনাবাহিনী । এই উৎসবকে প্রানবন্ত করে তুলতে বিভিন্ন আনুষ্ঠানিকতার উদ্যেগ নেওয়া হয়েছে। তাই এই উৎসববের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সকলের প্রতি সহযোগিতা কামনা করেন, প্রধান অতিথি।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ সালাউদ্দিন