লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও ধরে রাখতে হবে ( আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা )
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
১২ ইং এপ্রিল শুক্রবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা, দুলালপুর ইউনিয়ন এর গরবাড়ী মুক্তিযোদ্ধা স্মৃতি সংঘ এর উদ্যোগে গরবাড়ী এম,এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে ১৬ টিমের নক আউট পর্বের ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ ও বিশিষ্ট শিল্পপতি নরসিংদী। তিনি বলেন খেলাধুলায় মন ও মস্তিষ্ক সুস্থ রাখে, মাদক সেবন ও অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখে, আজকের এই ফুটবল খেলায় উপস্থিত অভিভাবক সহ সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখবেন যাতে লেখাপড়া সঠিক ভাবে করেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও করতে হবে , আমি আর একটি কথা বলতে চাই বিগত সাতই জানুয়ারি আপনারা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাকে ভোট দিয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন, আমি উনার পরিবারের একজন সদস্য হিসাবে এই কথা বলতে চাই, আপনাদের আশা-আকাঙ্ক্ষা যেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি সফল ভাবে সম্পূর্ণ করতে পারেন, আমি সেই আশা ব্যক্ত করি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে বজায় রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধির দেশ হিসাবে গড়ে তুলার চেষ্টা করেছেন । আজকে এই খেলাটি যারা আয়োজন করেছেন এবং উপস্থিত সকল জনসাধারণ কে আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কে সুন্দর একটি খেলা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য । মোঃ বিপ্লব নাজির এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব রাশিদুল ইসলাম ভূঁইয়া (বাবলু), প্রধান পৃষ্ট পোষক মোঃ আব্দুল মতিন ফরায়েজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মেরাজুল হক মেরাজ সাবেক চেয়ারম্যান দুলালপুর ইউনিয়ন পরিষদ,আব্দুল কাদির মিস্টার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা পরিষদ, মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া সাবেক সদস্য সচিব শিবপুর পৌর আওয়ামী লীগ, আব্দুল লতিফ মোল্লা সহ-সভাপতি শিবপুর উপজেলা যুবলীগ, মোহাম্মদ বিল্লাল হোসেন শেখ সাধারণ সম্পাদক শিবপুর পৌর যুবলীগ, মোঃ কাউসার ভূঁইয়া সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা সাংস্কৃতিক জোট প্রমুখ। উক্ত খেলায় বাহেরখলা সূর্যসেনা ফুটবল একাদশ দুই গোলে বিজয়ী হন এবং ব্রজের কান্দি ইয়ংস্টার ফুটবল একাদশ 0 গোলে পরাজয় বরন করার মাধ্যমে খেলার সমাপ্তি হয়।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন