প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

ক্রীড়া হলো পেশা,  পরিবার পাবে ভরসা, স্বপ্নের পথে বিজয়ের সাথে এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে,  পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ও অন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরুতে জাতীয় সংগীতের মধ্যেদিয়ে খেলা শুরু করা হয়। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধন করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন,  উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে সন্মাননা ট্রফি হাতে তুলেদেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু( বিপিএম (বার)। অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুল ইসলাম সানতু বলেন, সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই সরকারের মূল লক্ষ্য।শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এক ধরনের মেডিটেশন, যা শিশুদের সুস্থ মন ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সন্তানদের যেমন প্রতিদিন খাবার দেওয়া হয়, তেমনি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময়ে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)  মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)  মোঃ হাফিজুর রহমান, পুলিশ লাইন্স আরআই সিরাজগঞ্জের মোঃ ফজলুল হক ( বিপিএম) এছাড়াও আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের  প্রভাষক সঞ্জয় কুমার সুএধর, গণিত বিভাগের সহকারী  শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,  চারুকারু বিষয়ের সহকারী শিক্ষক মোঃ  মাহবুবুবুল ইসলাম, কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম,  প্রমুখ, খেলায় ০ ১ গোলে ১০ম শ্রেণীকে হারিয়ে ৮ম শ্রেণী বিজয়ী হয়।  উল্লেখ্য ঃ  রেফরী হিসেবে দায়িত্ব পালন করেন পবিত্র কুমার সরকার,  ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থেকে ধারাবর্ণনা করেন  খালিদ বিন ওয়ালিদ,।  খেলাটি সার্বিক দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী  শিক্ষক পবিত্র কুমার সরকার,  মোঃ নজরুল ইসলাম,  মোঃ একরামুল হাসান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট