সিএমপি'র সদরঘাট থানার বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
সদরঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ একরাম উল্লাহ এর নেতৃত্বে এসআই জমির উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৮/২০২৬ তারিখ (সোমবার) ২০:৪৫ ঘটিকার সময় সদরঘাট থানাধীন ডিএসপি ঘাটস্থ মেসঘরে জুয়া খেলার সময় আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৪৪), পিতা-শফিজল মাঝি, মাতা-মমতাজ, সাং-হাজারিগঞ্জ, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ২। মিজানুর রহমান(৫০), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-মৃত জহুরা বেগম, সাং-মেন্দা, স্বর্ণকার পাড়া, থানা-বাঙ্গুরা, জেলা-পাবনা, ৩। মোঃ কামাল হোসেন (৩৭), পিতা-আব্দুল জব্বার, মাতা-জাহানারা বিবি, সাং-দেওয়ানবাড়ি, করিমপুর, থানা-শশীভূষন, জেলা-ভোলা, ৪। মোঃ দিলদার (৩৬), পিতা-আব্দুল মজিদ, মাতা-পেয়ারা বেগম, সাং-চরলক্ষী, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর, ৫। মোঃ নজরুল (৪২), পিতা-শামসুল হক, মাতা-রহিমা বেগম, সাং-হাজারীগঞ্জ, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা, ৬। বুলবুল (৩৫), পিতা-মাহফুজুর রহমান, মাতা-রজবান আরা বেগম, সাং-০২ নং খিরুদিয়া, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, সর্ব বর্তমানে-ডিএসপি ঘাট, থানা-সদরঘাট, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজত হতে নগদ ৩৭৭৫/-(তিন হাজার সাতশত পঁচাত্তর) টাকা এবং জুয়া খেলার উপকরণ সামগ্রী ০১(এক) বান্ডেল তাস উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামী দেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া