নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে  পুকুরে বিষ দিয়ে মাছ নিধন,প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে পুকুরে থাকা প্রায় লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে বলে জানা গেছে। ​সোমবার (৩১ আগস্ট) সকালে পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ​ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী নুর হোসেন (পিতা: মৃত আক্তার হোসেন) জানান, তাদের প্রায় ৪০ শতাংশের পৈত্রিক সম্পত্তির এই শরিকানা পুকুরটিতে তারা দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। হঠাৎ সোমবার সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরটিতে গিয়ে দেখেন বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। ​নুর হোসেনের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেছে। এতে পুকুরের চাষ করা রুই, কাতলা, মৃগেলসহ অন্যান্য জাতের মাছ মরে গিয়ে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার