নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উপলক্ষে,শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) দেশব্যাপি সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসাবে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহ ব্যাপি এর উদ্বোধন করেন ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা ভিত্তিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮টি ইভেন্টে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন