কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ ও ১০ মামলার আসামী, শীর্ষ সন্ত্রাসী ও ০৮ মামলার আসামী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১০ জন আসামী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ চট্রগ্রাম প্রতিনিধিঃ
অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দাঙ্গা সংগঠনের অপরাধে এবং ১০টি মামলার আসামী মোঃ আল মামুন @ কেচি মামুন (৩৭), পিতা- মৃত আব্দুল হাই খলিফা, মাতা- খুকী বেগম, স্থায়ী সাং- করল্যাছড়ি (বটতলা), থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- বনরুপা (ফরেস্ট কলোনী), ফরেস্ট অফিস সংলগ্ন ওয়াবদা রেস্ট হাউজের পার্শ্বে, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়। দস্যুতা সংগঠনের অপরাধে এবং ০৮টি মামলার আসামী রমেশ ত্রিপুরা @ বাপ্পী ত্রিপুরা (৪৪), পিতা- মৃত বিরু কিশোর ত্রিপুরা @ চিক্কা ত্রিপুরা, মাতা- মৃত জ্যোতিকা ত্রিপুরা, সাং- গর্জনতলী, ৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসার অপরাধে আসামী ০১। মোঃ শামীম (২৭), পিতা- মোঃ ফরিদ তালুকদার, মাতা- সুফিয়া বেগম, স্থায়ী সাং- গুলশাখালী (তালুকদার বাড়ী, আমদাজ বাড়ী), ১নং ওয়ার্ড, গুলশাখালী ইউপি, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর, বর্তমান সাং- কলেজ গেইট (মন্ত্রী পাড়া, শামশুল আলমের বাড়ির ভাড়াটিয়া), ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। শুক্কুর আলী (৩৮), পিতা- মোঃ শফি, মাতা- জমেনা খাতুন, স্থায়ী সাং- কলাবাগান, ঘাগড়া বাজার (৯৯নং ঘাগড়া, আনসার ক্যাম্পের পাশে), থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ বাবু (৩০), পিতা- আবু কালাম, মাতা- রিজিয়া বেগম, সাং- হ্যাপির মোড় (মোহাম্মদপুর মোড়), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের'কে গ্রেফতার করা হয়।
মাদক সেবনের অপরাধে আসামী ০১। বিশ্ব নার্থ রবি দাশ (৪০), পিতা- মনো চন্দ্র দাশ, মাতা- সবিতা রবি দাশ, সাং- তবলছড়ি নিচের বাজার, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ বাছেদ আলী (৪০), পিতা- মোঃ আব্দুর রহমান, মাতা- আছিয়া খাতুন, সাং- এডিসি কলোনী, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ জমির উদ্দিন (৩৮), পিতা- মৃত আবু তাহের, মাতা- মনোয়ারা বেগম, সাং- পৌরসভা গেইট, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ ইউসুফ (৩২), পিতা- মৃত আব্দুল হান্নান, মাতা- ফরিদা বেগম, সাং- পৌরসভা গেইট, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের'কে গ্রেফতার করা হয়।
চুরির অপরাধে আসামী ফরহাদ (৩৩), পিতা- বারেক মিজি, মাতা- নাছিমা আক্তার, স্থায়ী সাং- মিজি বাড়ি, টংগীর পাড়, ৬নং ওয়ার্ড, হাটিলা ইউপি, থানা- হাজীগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমান সাং- আসামবস্তি রশিদের মাঠ, শুকুরের বাড়ীর ভাড়াটিয়া, রাঙ্গাপানি মৌজা, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ পুলক বড়ুয়া