রাকিবুল ইসলাম রাকিবের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা

রাকিবুল ইসলাম রাকিবের জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরের ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিবের জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব হাসনাইন হোসাইন হিকল, ফ্লাওয়া, বিপ্লব, মুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় অনুষ্ঠানস্থলে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বক্তারা মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি তার সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সফলতা এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনসহ উপস্থিত অতিথিরা রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। আলোচনায় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় উঠে আসে।

জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করে মোঃ রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে যারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শুভাকাঙ্ক্ষীরা বলেন, জন্মদিন শুধু আনন্দ-উৎসবের উপলক্ষ নয়; এটি জীবনের অতীত সময়কে মূল্যায়ন করে ভবিষ্যতের পথচলায় নতুন প্রত্যয় গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ সময়। তারা রাকিবুল ইসলাম রাকিবের আগামী দিনগুলো আরও সুন্দর, সফল ও কল্যাণময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শুভ জন্মদিন মোঃ রাকিবুল ইসলাম রাকিব সভাপতি, ১২ নম্বর ওয়ার্ড বিএনপি রাজশাহী মহানগর। শুভেচ্ছান্তে: রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনসহ উপস্থিত শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন