কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম-এর বিদায় সংবর্ধনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর-২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, কাজী মেশকাতুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা হিসেবে কেশবপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রাজশাহী জেলায় নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ