নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল)বিকালে উপজেলার ঐতিহ্যবাহী এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলাধীন লেবুতলা ফুটবল একাদশ বনাম কটিয়াদী উপজেলাধীন জালালপুর ফুটবল একাদশ। লেবুতলা ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুর রহমান কাঞ্চন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলিফ হোমিও ল্যাবরেটরীজ ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালনক,জনাব ডা.এম এইচ কবীর, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি জনাব মোঃ মোশারফ হোসেন লিটন মোড়ল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য,জনাব মোঃরাকিবুল ইসলাম রাকিব,মীনা ল্যাবরেটরীজ স্কুল এণ্ড কলেজের প্রতিষ্ঠাতা,জনাব মোঃ দোলোয়ার হোসেন,সাগরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী,জনাব মোঃ আশরাফ মৃধা,বীর আহম্মদপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,জনাব মোঃ ফখরুদ্দিন খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি জনাব মোঃ সুহেল রানা, খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের  পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক জনাব মোঃ মুসলেহ উদ্দিন প্রধান,খিদিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলুল হক সরকার ও জনাব মোঃ সাজ্জাদুল ইসলাম সাদ্দাম,বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ প্রতিক মোল্লা,জনাব মোঃ আব্দুল লতিফ,জনাব মোঃ মনিরুজ্জামান,জনাব মোঃ তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অনেক নেতৃবৃন্দ।খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন আল জাবরিয়া ভ্যারাইটিজ স্টোর এর স্বত্বাধিকারী জনাব মোঃ হযরত আলী লিটন প্রমূখ।খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক মানের রেফারি ভারত চন্দ্র গৌড়,সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ ও কামাল উদ্দিন মাষ্টার। উক্ত খেলায় মনোহরদী উপজেলাধীন লেবুতলা ইউনিয়ন ফুটবল একাদশ ১_০ গোলে কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উর্ত্তীণ হয়। খেলার ধারাবিবরণীতে ছিলেন, জনাব মোঃ আরাফাত মিশন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম