হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। প্রায় দেড় মাস আগে তাঁর বাবা মারা যান। চার বোন ও এক ভাইয়ের মধ্যে নাজমুল ছিলেন একমাত্র ছেলে। তার চার বোনেরই বিয়ে হয়েছে। বর্তমানে নাজমুল ও তাঁর মা বাড়িতে থাকতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় নাজমুল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, হাসপাতালে আনার আগেই নাজমুল ইসলামের মৃত্যু হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ