ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক ড. মিজানুর রহমান পেশাজীবী দলের সহসভাপতি মনোনীত

ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধ্যাপক ড. মিজানুর রহমান পেশাজীবী দলের সহসভাপতি মনোনীত
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে ঢাকার শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনৈতিক বিভাগের, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বিশেষ সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহবুব এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি উম্মে আছমা পলিসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মিজানুর রহমানকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত করায় সভায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, নিষ্ঠা ও গতিশীল নেতৃত্বে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত হবে। একই সঙ্গে পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি অধিক কার্যকর ভূমিকা রাখবে। এদিকে অধ্যাপক ড. মিজানুর রহমান কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, পেশাজীবী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ সুমন, জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়নতারা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খান। অভিনন্দন বার্তায় নেতারা বলেন, অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা প্রয়োজন। নতুন দায়িত্বে অধ্যাপক ড. মিজানুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন নেতৃবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান