কেশবপুরে যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরের কেশবপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর-২৬) বিকেলে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, হেলাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ