পাঁজিয়ায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূরবী খেলাঘর আসর পাঁজিয়া, কেশবপুর, যশোর এর আয়োজনে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শণিবার(০৩ সেপ্টেম্বর-২৬) সকালে পূরবী খেলাঘর আসরের সভাপতি বাবুর আলী গোলদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব আব্দুল মজিদ বড়ভাই, পুরবী খেলাঘর আসরের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য নজরুল ইসলাম খান , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সহ সভাপতি লেখক ও গবেষক তাপস মজুমদার, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী, উপজেলা খেলাঘর আসরের সহ-সম্পাদক এস,এম রবিউল আলম, মনোজ খেলাঘর আসরের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি মানব মন্ডল ও পূরবী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্ত্তী । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মহাদেব আঢ্য ও পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক জনাব নাসরিন সুলতানা লিপিসহ এস এম মাধ্যমিক বিদ্যালয়, সাতাইশকাঠি ব্রাক্ষণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। মাধ্যমিক বিদ্যালয় ১৬ জন ছাত্র-ছাত্রী কবিতা আবৃতি সংগীত ও আলোচনা করে। তাদের প্রত্যেককে পুরস্কার স্বরূপ একটি করে বই প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশের অবক্ষয় মুক্ত করতে শিশু-কিশোরদের সমন্বয়ে পাড়ায় পাড়ায় খেলাঘর গড়ে তুলতে হবে।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ