ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৬!
দৈনিক বিজয় নিউজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) পুলিশ সুপার, ময়মনসিংহের দিকনির্দেশনায় এবং গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমন-এর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে সিআর সাজা পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক মামলায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ১ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং জিআর পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত সর্বমোট ৬ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রফিকুল