পটুয়াখালীর মির্জাগঞ্জে এসএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি পেল জুলিয়া জাহান স্নেহা
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মির্জাগঞ্জে এসএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি পেল জুলিয়া জাহান স্নেহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল-এর অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে প্রকাশিত বোর্ডভিত্তিক বৃত্তি তালিকায় মির্জাগঞ্জ উপজেলা থেকে একমাত্র জুলিয়া জাহান স্নেহা ট্যালেন্টপুল (মেধা) বৃত্তি লাভ করেছে। উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে স্নেহা এ গৌরব অর্জন করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, মির্জাগঞ্জ উপজেলা পর্যায়ে মানবিক বিভাগ মেধা তালিকায় ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে সে-ই একমাত্র শিক্ষার্থী। স্নেহার এই অনন্য অর্জনে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো উপজেলা জুড়ে আনন্দ ও গর্বের আমেজ বিরাজ করছে। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্নেহা জানায়, এই সাফল্যের পেছনে আমার পিতা-মাতা ও সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের অপরিসীম অবদান রয়েছে। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন