কেশবপুরে সাপ্তাহিক দেশজনতার কথা'র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপকরন বিতরণ

কেশবপুরে সাপ্তাহিক দেশজনতার কথা'র  উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উপকরন বিতরণ
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুরে "সাপ্তাহিক দেশজনতার কথা" পত্রিকার সম্পাদন ও প্রকাশক এবং কেশবপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমীন খান-এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ বিতরণ করা হয়। সোমবার (১৩ অক্টোবর২৬) কেশবপুর উপজেলার মধূ শিক্ষা নিকেতনে হলরুমে ওই উপকরণ বিতরণ করা হয়। বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত ২১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সহ মোট ২২ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ১টি করে খাতা, ১টি বই ও ১টি করে কলম দেয়া হয়।

শিক্ষা উপকরন বিতরণের সময় উপস্থিত ছিলেন, মধু শিক্ষা নিকেতন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক, কেশবপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জনৈক সদস্য এ্যাড. মকবুল হোসেন।

শিক্ষা উপকরন বিতরণের সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুহুল আমীন খান বলেন, 'জীবনকে গড়ার ও প্রতিষ্ঠিত করার সময় হলো ছাত্র জীবন। কিন্তু বর্তমান সময় শিক্ষার্থীদের খুব সচেতন হয়ে লেখাপড়া করতে হবে এবং হচ্ছে। এজন্যে পরামর্শ হলো, মোবাইলে কোন কিছু না দেখা, বাজে বন্ধুদের সাথে না মেশা এবং মাদক দ্রব্য কে ঘৃণা করে এড়িয়ে চলা।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ