কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বৃক্ষরোপণ
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলার পদ্মবিল ও বড়বিল সংলগ্ন এলাকায় গড়ভাঙ্গা-বাটবিলা সড়কের দুপাশে অর্ধশতাধিক গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণের বিষয়ে উজ্জ্বল স্মৃতি সংসদ-এর সভাপতি মাসুদ পারভেজ শহিদ বলেন, উজ্জ্বল স্মৃতি সংসদ একটি সামাজিক ও অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। সংগঠনের পক্ষ থেকে মরহুম উজ্জ্বল-এর স্মৃতি ধরে রাখতে এই বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এসব গাছ ভবিষ্যতে মানুষের উপকারে আসবে। আগামীতেও আমাদের সংগঠনের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সমাজের অসহায়, গরীব মানুষের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এসময় উপস্থিত ছিলেন, উজ্জ্বল স্মৃতি সংসদ-এর সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম, মনিরুল আলম লিপটন, রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক সোহাগ বিশ্বাস, সহ প্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, সদস্য শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জুয়েল, সবুজ, সুফল সিংহ-সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ