ডিবি পুলিশের অভিযানে পটুয়াখালীতে ইয়াবাসহ আটক দুইজন

ডিবি পুলিশের অভিযানে পটুয়াখালীতে ইয়াবাসহ আটক দুইজন
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— সত্য রঞ্জন ভদ্র এবং মো. জুম্মান।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী পৌরসভার ফৌজদারি পুল সংলগ্ন পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের পরিচয়:
• সত্য রঞ্জন ভদ্র: তিনি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় বসবাস করেন।
• মো. জুম্মান: তিনি পটুয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ান্দের পিটিআই রোড এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত সত্য রঞ্জন ভদ্রের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে।

আইনি প্রক্রিয়া:
ডিবি পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী