নওগাঁর মহাদেবপুরে ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই বিষয়ে পুলিশ সুপারের প্রেস কনফারেন্স
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশের ঝটিকা অভিযানে গত সন্ধ্যায় মহাদেবপুরে ০৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই ঘটনায় রাতের মধ্যেই ৩ জন ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাইকৃত ০৯ লক্ষ ৩ হাজার উদ্ধার। গতরাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন যে গতকাল সন্ধ্যায় মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রীজের পশ্চিম পাশে ফাকা রাস্তার উপর একটি পিকআপ জোরপূর্বক থামিয়ে কতিপয় দুষ্কৃতিকারীরা মোটর সাইকেল যোগে মালামাল বিক্রির নগদ ৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনা জানার সাথে সাথে গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব হাসিমের নেতৃত্বে জেলা থেকে শক্তিশালী টিম ঘটনাস্থরে পাঠানো হয় একই সাথে অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা কে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মেসার্স সোহাগ আইরন ষ্টোর এর মালিক বাদী আব্দুল আলিম (৩৪) পিতা আ: বারি মন্ডল গ্রাম রাঘব বাড়িয়া থানা উল্লাপারা জেলা সিরাজগঞ্জ বর্তমান সাং মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে থানা মহাদেবপুর জেলা নওগাঁ এর বড় একটি লোহা লক্কর এর ভাংগারির দোকান আছে।
ভাংগারির মাল নিয়ে তার ড্রাইভার সোহেল রানা (২৫) পিতা আমজাদ হোসেন গ্রাম ডিম জাওন থানা মহাদেবপুর জেলা নওগাঁ ও দোকানের ম্যানেজার মজনু মিয়া (৩৫) পিতা গফুর মিয়া গ্রাম রাঘব বাড়িয়া থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ বর্তমান ঠিকানা মহাদেবপুর সরকারি গোডাউনের পাশে থানা মহাদেবপুর জেলা নওগাঁ গত ০৩-১১-২৬ তারিখে বগুড়ায় পিক আপে করে মালামাল বিক্রি করে নগদ টাকা নিয়ে মহাদেবপুর ফিরছিলেন।
অনুমান ০৭.২০ ঘটিকার সময় মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রীজের পশ্চিম পাশে ফাকা রাসস্তার উপর পৌছালে পিকা আপ টি বিকল হয়। এমন সময় মোটর সাইকেল যোগে অজ্ঞাত দুষ্কৃতকারী এসে ড্রাইভার সোহেলকে হালকা মারধর এবং ম্যানেজার মজনু মিয়াকে ব্যাপক মারধর করে মালামাল বিক্রির নগদ ৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
জেলা গোয়েন্দা শাখা একটা টীম তথ্য প্রযুক্তি, সাক্ষ্য প্রমাণ, ডাটা বিশ্লেষণ ব্যাবহার করে অল্প সময়ের মধ্যে আসামি সনাক্ত করে। পরে ডিবি নওগাঁর চৌকশ টিম ও মহাদেবপুর থানা পুলিশ রাত ভর অভিযান করে আসামি ১। মুন্না (২৪) পিতা সিরাজুল ইসলাম গ্রাম রামচন্দ্র পুর থানা মহাদেব পুর জেলা নওগাঁ কে তার বাড়ি হতে গ্রেফতার করে। তার বাসা থেকে ছিনতাইকৃত ৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
আসামি মুন্নার দেয়া তথ্য মতে আসামি ২। রবিন (২৫) পিতা মৃত ইয়াদ আলী গ্রাম ইশ্বর লক্ষিপুর থানা মহাদেবপুর জেলা নওগাঁ কে তার ভাড়া বাসা মহাদেবপুর থেকে গ্রেফতার করে। এসময় আসামি রবিনের বাড়ি থেকে ছিনতাইকৃত ৩ লাখ ৯৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে দুইজন আসামির দেয়া তথ্য মতে ভুক্তভোগীর ড্রাইভার আসামি ৩। সোহেল রানা (২৫) কে নওগাঁ সদর হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় এই ছিনতাই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ড্রাইভার সোহেল এবং মুন্না এবং ছিনতাই ঘটনায় প্রধান ভূমিকায় রবিন। তারা তিনজনই গত এক সপ্তাহ যাবত ছিনতাইর ঘটনা পরিকল্পনা করছিল। এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন নওগাঁ জেলা পুলিশ সড়কে যেকোনো ধরনের অপরাধ বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি আইন অনুযায়ী কঠোর হস্ত দমন করবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার