পাবনায় ক্যাব আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
অস্বাস্থ্যকর, অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কনজুমারস এ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ২০ এপ্রিল পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মীর্জা,পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক জিএম নাছির উদ্দিন, শহীদ এম মনছুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. আল আমিন, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ডক্টর মনছুর আলম, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ক্যাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আইন বিষয়ক সম্পাদক এডঃ জাকির হোসেন , মহিলা বিষয়ক সহ সম্পাদক মহিমা বিশ্বাস মাহি, কার্যকরী সদস্য মাহবুবা কাজল, রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়েম খান, কর্মকর্তা শহিদুল ইসলাম, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, কৃষিবিদ নাজিম উদ্দিন, পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাব এর সেক্রেটারী রবিউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, দৈনিক পাবনার বানী ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নবী নেওয়াজ ও ফরিদপুর উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রনি,দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক করুনা নাসরিন, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, উত্তরণ সাহিত্য সংগঠন পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি ও সহ সাহিত্য সম্পাদক মনজু আরা ইয়াসমিন, সাংবাদিক জেসমিন খাতুন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জীবনবীমা কর্পোরেশনের ডিও আজিজা পারভীন, বিং হিউম্যান বাংলাদেশ এর সভাপতি শোআইব আহমেদ, সদস্য টিপু সুলতান, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম ও বিশিষ্ট ব্যাবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ। মানববনন্ধ শেষে উপস্থিত সদস্য এবং আব্দুল হামিদ রোডের বিভিন্ন দোকানে ভোজ্যতেল বাজারজাতে অস্বাস্থ্যকর অনিরাপদ ও ফুডগ্রেড বিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ ? সম্বলতি লিপলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান