ধান খালীতে বিয়ের প্রলোভনে নারী গর্ভবতী
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী কলাপাড়ায় ধানখালীতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও সালাম নামের এক ব্যক্তি এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অবশেষে ঐ নারী অন্তঃসত্বা হয়ে পরলে এলাকায় জানাজানি হয়ে যায়। এলাকায় বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে,সালাম ঐ নারীকে চাপের মুখে ফেলে পটুয়াখালী সাউদ কিং আবাসিক হোটেলে উঠে তাকে গর্ভ পাতের কথা বলে।এতে ঐ নারী অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি হয়। তখন লোকজন এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে স্বামী স্ত্রীর পরিচয় দিলে তারা ডকুমেন্ট দেখাতে ব্যার্থ হয়। উক্ত সালাম তখন ঐ নারীকে গর্ভপাত করাবেনা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিলে লোক জন তাদের ছেড়ে দেয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী