বড় অংকের চাঁদা দাবির কারনে জনগণের চলাচলের রাস্তার কাজ বন্ধ
দৈনিক বিজয় নিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা পুরন্দর পুর গ্রামের দক্ষিণ পাড়া থেকে-বেলেঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল দশা অবস্থায় ছিল ৷ কিন্তু এই রাস্তাটি মোট ১১৪০ মিটার সরকারি ভাবে সংস্করণ বাজেট হয় ৷ গত ১৭/১০/২৬ ইং তারিখ রাস্তাটির কাজ প্রাথমিক ভাবে সংস্কার কাজ শুরু হয় ৷ এবং সরকারি হিসাবে অনুযায়ী রাস্তাটির খনন কাজ শেষ হয়েছে ৷ এমতাবস্থায় ঐ গ্রামের কিছু বিএনপি দলীয় পরিচয়ে ঠিকাদারের কাছে বড় অংকের চাঁদা দাবি করে অন্যথা রাস্তার কাজ বন্ধ করে দিবে ৷ ঠিকাদার চাঁদা দিতে অসীকৃত জানালে ঐদিন রাতে তারা খনন কৃত রাস্তারটি ভরাট করতে থাকে৷ গ্রামের সাধারণ জনগন বিষয়টি জানতে পেরে ততক্ষনিক পুলিশকে খবর দেয়৷ পুলিশ সাথে সাথে পৌঁছে এবং ঐ জায়গায় যাওয়ার আগে তারা সেখান থেকে সোটকে পড়ে৷ দৈনিক বিজয় নিউজের প্রতিনিধির সাথে পুলিশের কর্মকর্তা মো জামাল হোসেন এমটাই জানাই৷ এলাকার জনগণের দাবি যারা জোর করে সরকারী রাস্তার কাজ বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চাই৷
দৈনিক বিজয় নিউজ/ মশিউর