হোমনায় দুর্বৃত্তদের আগুনে পিকআপ ভ্যান পুড়ে ছাঁই

হোমনায় দুর্বৃত্তদের আগুনে পিকআপ ভ্যান পুড়ে ছাঁই
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় দুর্বৃত্তদের আগুনে একটি পিকআপ ভ্যান পুড়ে ছাঁই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) হোমনা পৌরসভার হরিপুর গ্রামে শেষ রাত্রির দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মজিবুর রহমান জানান, ভোর রাতে কে বা কারা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার পর চাকা ব্লাস্ট হওয়ার শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পিকআপ ভ্যানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও জানান, এর আগেও একই স্থানে তার একটি মিনি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছিল। বারবার একই ব্যক্তির গাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে হোমনা থানার ওসি টমাস বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আগুন লাগার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ