মনোহরদীর খিদিরপুরে সরকারী আইন অমান্য করে ক্লাশ চালাচ্ছে সিয়স স্কুল

মনোহরদীর খিদিরপুরে সরকারী আইন অমান্য করে ক্লাশ চালাচ্ছে সিয়স স্কুল
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

 তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষার কথা চিন্তা করে গত শনিবার(১৯ এপ্রিল)প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ২৭ শে এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর(মাউশি)।বন্ধ ঘোষণার প্রথম দিকে মনোহরদী উপজেলায় অবস্থিত বিভিন্ন কেজি স্কুল খোলা রাখলেও মনোহরদী উপজেলা প্রশাসন এর কড়া নজরদারীতে সোমবার (২২ শে এপ্রিল)মনোহরদী সদর সহ উপজেলার সবগুলো কেজি স্কুল বন্ধ ঘোষণা করে। কিন্তু সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলা প্রশাসনের কড়া হুঁশিয়ারীর পরেও তীব্র তাপদাহে বুধবার(২৪ এপ্রিল)পর্যন্ত ক্লাশ চালিয়ে যাচ্ছে খিদিরপুর অবস্থিত ইংলিশ মাল্টিমিডিয়া খ্যাত কেজি সিয়স স্কুল।এর আগেও সরকারী আইন অমান্য করার বহু অভিযোগ রয়েছে এই কেজি স্কুলের বিরুদ্ধে।এ নিয়ে সচেতন নাগরিক ও অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।এমতাবস্থায় সচেতন নাগরিক ও অভিভাবকরা মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম