দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ দরবারে সালাতুল ইসস্তিখার নামাজ আদায়
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
২৬ এপ্রিল ( শুক্রবার) সকাল ১০ টা বাজে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব ( রঃ) এর দরবার মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসস্তিখার আদায়।
দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী মির্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব (রঃ) এর দরবার মাঠে বিশেষ নামাজ ও দোয়া করা হয় বৃষ্টির জন্য। দরবার জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃমোঃ আঃ মান্নান মান্নানি এর পরিচালনায় সালাতুল ইসস্তিখার নামাজ আদায় খুৎবা ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। নামাজে দূর দুরন্ত থেকে মুসুল্লিরা উপস্থিত হয়। এবং ইমামের পিছনে নামাজ ও দোয়া করেন।
দরবার মসজিদে ইমাম মাও আঃ মান্নান মান্নানি সাহেব নামাজ শেষে খুৎবা ও দোয়া মোনাজাতে প্রচন্ড তাপপ্রবাহ অতিষ্ট জনজীবন ধ্বংস হচ্ছে ফসল পুরে যাচ্ছে গাছপালা সবুজ পরিবেশ পুরে হলদে আল্লাহর কাছে বৃষ্টির জন্য আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের উসিলা দিয়ে দোয়া করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন