মনোহরদীতে পাঁচকান্দি ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুুষ্ঠান অনুষ্ঠিত।

মনোহরদীতে পাঁচকান্দি ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা  অনুুষ্ঠান অনুষ্ঠিত।
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে পাঁচকান্দী ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুুষ্ঠান অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) উপজেলার পাঁচকান্দী ডিগ্রী কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন,মাননীয় শিল্পমন্ত্রী,এড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই, শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা সবার আগে জরুরি। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ থেকে শুরু করে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে। মনোহরদী- বেলাবতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি নতুন ভবন করে দিয়েছি। যেগুলো বাকি রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে নতুন ভবন করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচকান্দি ডিগ্রি কলেজের সভাপতি,বিশিষ্ট শিল্পপতি,আব্দুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কাশেম ভূইয়া,গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম