উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জে ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত।
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সোমবার (০৬ মে ) সকাল ১০.০০ টা থেকে দুপুর ০১.০০ টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাব মির্জাগঞ্জ,পটুয়াখালী এর নিরপেক্ষ নির্বাচন কমিশন ও ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয় উপজেলা প্রেসক্লাব এর নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে থাকেন মোঃ নাহিদ হাসান কৃষি সম্প্রসারণ অফিসার মির্জাগঞ্জ, পটুয়াখালী। নির্বাচনে প্রার্থী হিসেবে থাকেন ক্লাবের সকল সদস্য এবং তারাই ব্যালটের মাধ্যমে নির্বাচিত করেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এবং নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে স্বচ্ছ ও সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, মির্জাগঞ্জ থানা ইনচার্জ, উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিক ও ইসমাইল হোসেন মৃধা প্রমুখ।
নির্বাচনে উপজেলা প্রেসক্লাবের সদস্যরা স্বচ্ছ সুন্দর নিরপেক্ষ নির্বাচন কমিশন ও ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে বিপুল ভোটে নির্বাচিত মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত বিপুল ভোটে মোঃ আলামিন প্রিন্স। তাদেরকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা ফুলের মালা দিয়ে বরন করে নেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন