সুষ্ট ভাবে সম্পন্ন হলো পীরগাছা উপজেলা পরিষদ নিবার্চন।
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পীরগাছা উপজেলা শাখা তিনি (মোটরসাইকেল) মার্কায় পেয়েছেন ৪২,৭৬৮ ভোট। ভাইস চেয়ারম্যান- শাহ মোঃ শারেখ খন্দকার জয় (মাইক) ৬৬,৪৩৬ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান- ইশরাত জাহান সুইটি (প্রজাপতি)৯৬,৭৪৯ ভোট। ৮ মে রোজ বুধবার নির্বাচন হয়। ভোট গ্রহন শুরু হয় সকাল ৮ থেকে আর ভোট গ্রহন শেষ হয় বিকেল ৪ টা পযন্ত। নির্বাচনে সকল পেশার মানুষ যথা সময়ে ভোট দিতে আসেন পুরুষ মহিলা বৃদ্ধ সবাই সুষ্ঠ ভাবে ভোট দান করেন।এলাকা বাসি সবাই জানিয়েছেন নির্বাচন সুষ্ট ভোট হয়েছে। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনি খুব ভালো ভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে সেই সাথে পীরগাছা থানার পুলিশ মোতায়ন ছিলো তারা ভোট কেন্দ্রে কেন্দ্রে টহল এবং ভোট কেন্দ্রে অবস্থান করেন ভোট শুরু থেকে শেষ পযন্ত।সব কেন্দ্রের ভোটের রেজাল্ট জমা করেন পীরগাছা নির্বাচন হল রুমে । সেখানে সব রেজাল্ট গননা করে সুষ্ঠু ফলাফল জানায়।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান