৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (বেলাব ও মনোহরদী) আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (বেলাব ও মনোহরদী) আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

 বৃহস্পতিবার (০৯ মে-২০২৪খ্রি.) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ (বেলাব ও মনোহরদী) আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুশফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ড.বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার,জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। সভায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোকপাত করা হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার, নরসিংদীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম