নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন ও পঞ্চগ্রাম বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন ও পঞ্চগ্রাম বিএনপির বিক্ষোভ মিছিল
ছবিঃ রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের অগ্নিকান্ড, অস্থিতিশীলতা, নৈরাজ্য ও সন্ত্রাসী আগ্রাসনের কর্মকান্ডের প্রতিবাদে কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও পঞ্চগ্রাম বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলারর দুলালপুর ইউনিয়নের দৌলতপুর বাজার হতে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়। এসময় সবাই মুখে মুখে আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান মিছিল দিতে থাকে। প্রতিবাদ মিছিলটি দৌলতপুর থেকে দুলালপুর বাজার প্রদক্ষিণ করে দুলালপুর ব্রীজে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সরকার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ অরুন সরকার, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান বাঘা, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দীন সরকার, স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জামশেদ, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছির উদ্দীন বিল্লাল, মোঃ বশির উদ্দীন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, শ্রমিকদল নেতা মোঃ কালাম সরকার কালন, ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, মোঃ দুলাল, রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, উপজেলা ছাত্রদল নেতা মোঃ শাকিল মোল্লা প্রমুখ। এছাড়াও দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ নৈরাজ্য, অগ্নিকান্ড ও সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তারা জ্বালাও, পুড়াও ধ্বংসে মেতে উঠছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাই। তাদের কে হুশিয়ারি করে তারা বলেন, তারা যদি এভাবে সন্ত্রাসী ও নৈরাজ্য কার্যক্রম চালিয়ে যায় তাহলে তাদের কে কঠোর ভাবে প্রতিহত করা হবে, কোন প্রকাল ছাড় দেওয়া হবে না। তাদের এসব সন্ত্রাসী কর্মকান্ড কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের কে প্রতিহত করবো।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ