কোচাশহর ভাগকাজী যুব উন্নয়ন ক্লাবের সভাপতি পদে সোহাগ সাধারণ সম্পাদক পদে আশরাফুল নির্বাচিত

কোচাশহর ভাগকাজী যুব উন্নয়ন ক্লাবের সভাপতি পদে সোহাগ সাধারণ সম্পাদক পদে আশরাফুল নির্বাচিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৪নং কোচাশহর ইউনিয়নের ভাগকাজী উত্তরপাড়া আদর্শ যুব উন্নয়ন ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ক্লাবের বর্ধিত সভা আজ শুক্রবার বাদ জুম্মা ক্লাবের সভাপতি সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় বার মত ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক সাবেক ছাত্রনেতা মোঃ সোহানুর রহমান সোহাগ সহ-সভাপতি রাজিব শেখ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক রাজু শেখ,সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল শেখ,দপ্তর সম্পাদ আব্দুল হাকিম সরকার প্রচার সম্পাদক মনোয়ারুল ইসলাম,ক্রীড়া সম্পাদক রিপন সরকার সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু