গোবিন্দগঞ্জে আব্দুল লতিফ প্রধান কে বিজয়ী করার লক্ষে দরবস্ত ও তালুককা নুপুর ইউনিয়ন বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে আব্দুল লতিফ প্রধান কে বিজয়ী করার লক্ষে দরবস্ত ও তালুককা নুপুর ইউনিয়ন বিভিন্ন স্থানে  উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মোঃ আব্দুল লতিফ প্রধান কে বিজয়ী করার লক্ষে মোটরসাইকেল মার্কায় ভোট চেয়ে দরবস্ত ইউনিয়নের সাতয়ানা বালুয়া,সাবগাছি হাতিয়াদহ ও তালুককানুপুর ইউনিয়নের দেবপুর তাজপুর সহ বিভিন্ন গ্রামে শুক্রবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি ও উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা আব্দুল লতিফ প্রধান। উপস্থিত থেকে অগ্নিঝরা বক্তব্য পেশ করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোকাদ্দেস আলী প্রধান বাদু সাবেক সাংসদ জননেতা লুৎফর রহমান চৌধুরী, জাতীয় পার্টি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক গনি সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরে আলম সিদ্দিক সহ নেতৃবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ও দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন ও মটর সাইকেল মার্কার সমর্থক বৃন্দ সভাপতিত্ব করেন দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম ও তইবর মাষ্টার। বক্তারা আগামী ২১ তারিখে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে মডেল উপজেলা গঠনে ভূমিকা পালনে জনগনকে আহবান জানান।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু