শিবপুরে ৫ম শ্রেণির ছাত্র কে পিটিয়ে আহত

শিবপুরে ৫ম শ্রেণির ছাত্র কে পিটিয়ে আহত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলা শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের হানিফার ছেলে ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, রোল নাম্বার -১০, বিল্লাল হোসেন (১১) কে ১৩ইং মে,রবিবার, ভিটিচিনাদী গ্রামের জামাল উদ্দিন আহমেদ বেধড়ক পিটিয়ে আহত করে। ভুক্তভোগীর পিতা জানায় সে কাঠাল গাছ কাঠাল পেকেছে কিনা দেখার জন্য টোকা দিয়েছে এটাই তার অপরাধ এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগের ভিক্তিতে এস আই সাব্বির ঘটনাস্থল পরিদর্শন করছেন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন