নওগাঁ মহাদেবপুর রাইগাঁ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২০পিচ টাপেন্টান্ডল ট্যাবলেটসহ দুই নারী গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় রাইগা ইউনিয়নে মাতাজিহাটে মাদকবিরোধী অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল মাদক ট্যাবলেটসহ দুই নারী গ্রেফতার পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে অভিযোগ আসে যে মাতাজীহাট এলাকায় দুই নারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করছে। সেখানে মহিলা পুলিশ দ্বারা মাদকবিরোধী অভিযান চালানো প্রয়োজন। পুলিশ সুপার সেখানে ১১ জুন সকালে মাতাজিহাট এলাকায় একদল মহিলা পুলিশ প্রেরণ করেন। তার দিকনির্দেশনা মোতাবেক আজ মহাদেবপুর থানাধীন রাইগা ইউনিয়নে মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযান পরিচালনা কালে উক্ত ইউনিয়নের নারী মাদক ব্যবসায়ী ১। সেতু (২৮), পিতা- মোঃ সাইদুল, সাং-শেরপুর, ২। তারা বেগম (৫০), স্বামী- মোঃ আবুল কাশেম, সাং-রাইগা মাস্টার পাড়া, সর্বমোট ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে নারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার রাইগা মাতাজি হাট এলাকাবাসী পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে এবং মাদক উদ্ধার অভিযানের জন্য পুলিশ সুপার সহ সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার