নরসিংদীতে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মায়া গ্রেফতার

নরসিংদীতে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মায়া গ্রেফতার
ছবিঃমোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

 নরসিংদীর মাধবদীতে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মায়া বেগম(৩৮)কে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন,নরসিংদীর ডিবি ওসি জনাব,খোকন চন্দ্র সরকার। মঙ্গলবার(১৪ মে) ১৭.৪৫ মিনিটে নরসিংদী ডিবি,র ওসি জনাব খোকন চন্দ্র সরকারের সার্বিক ততত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল এস আই কামরুজ্জামান এর নেতৃত্বে মাধবদী থানাধীন ছোট গদারচর সাকিনস্থ মাধবদী পৌরসভা অফিসের সংলগ্ন বড় মসজিদের উওর পাশ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিশিষ্ট মাদক সম্রাজ্ঞী মায়া বেগম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। মায়া বেগম(৩৮) নরসিংদী জেলাধীন মাধবদী থানার মনোহরপুর গ্রামের মৃতঃমোহাম্মদ আলীর মেয়ে,তার স্বামীর নামঃরাশেদুল ইসলাম হৃদয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম