হেলিকপ্টার মার্কার পথসভা জনসভায় রুপান্তর!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
চিরির বন্দর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ওয়ার্ড, ইউনিয়ন,রাস্তা ঘাট,চায়ের ষ্টল সহ সবখানে চলছে উৎসব মুখর পরিবেশ! প্রচার প্রচারণায় মুখরিত উপজেলার জনপদ। উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণা জনসমর্থনে সবচেয়ে এগিয়ে আছেন হেলিকপ্টার মার্কার প্রার্থী জনাব মোঃ আহসানুল হক মুকুল। গতকাল সমরবাবুর বাজার ও ১০নংইউনিয়ন আমতলি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়, উক্ত পথসভায় হেলিকপ্টার মার্কার প্রার্থী উপস্থিত হাওয়ার পূর্বেই জনগনের উপস্থিতি জনসভায় রুপান্তরিত হয়। পথসভায় উপস্থিত ছিলেন,আঃমজিদ, সভাপতি ১নংনশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ সুলতান আলম,সম্পাদক,১নংনশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। হাবিবুর রহমান হাবিব প্রমূখ। বক্তারা বলেন, "উপজেলার সার্বিক উন্নয়নে আহসানুল হক মুকুল এর বিকল্প নেই। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে জনাব মোঃ আহসানুল হক মুকুল বলেন, " মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তখনি হবে যখন একটা উপজেলা স্মার্ট হবে! আর চিরির বন্দর উপজেলাকে স্মার্ট করতে হলে আমার হেলিকপ্টার মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। সকলের সুস্থতা কামনা করে দোয়া ও ভোট চেয়ে পথসভা শেষ করেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান