চিরিরবন্দরে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ!

চিরিরবন্দরে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে ৫১ লক্ষ টাকার চেক বিতরণ!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ,জনাব একে এম শরিফুল হক বলেছেন" বর্তমান সরকার অসহায় গরীব জটিল রোগীদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকল্যাণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে ক্যান্সার, কিডনী, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগীদের এককালীন অর্থ সাহায্য প্রদান করছেন প্রধানমন্ত্রী। তিনি গতকাল সোমবার সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত জটিল রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চিরিরবন্দর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা, উপজেলা খাদ্য অফিসার পলাশ উপস্থিত ছিলেন পরে ১২টি ইউনিয়নের ১০১ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন। অসহায় দুস্থ ১৬ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান