গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামে রফিকুল মন্ডলকে আহবায়ক করে ৩ সদস্যের এডহক কমিটি গঠন
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। অাজ মঙ্গলবার বিকেল ৪ টায় ফোরামের সিনিয়র সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফোরামের ১ নং সদস্য ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি নুর আলম আকন্দ, সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক কালা মানিক দেব, কোষাধ্যক্ষ তাজুল ইসলাম প্রধান, সাহিত্যে সম্পাদক মিজানূর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ। সভায় সংগঠনের কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে রফিকুল ইসলাম মন্ডলকে আহবায়ক ও তাজুল ইসলাম প্রধান ও মনিরুজ্জামান মিন্টুকে সদস্য করে আগামী ৩ মাসের জন্য অন্তবর্তীকালীন এডহক কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত এডহক কমিটির আহবায়ক সহ সদস্যদেরকে জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্যতম সদস্য ও গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু,সহ সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু,সালাউদ্দিন কাশেম,গোবিন্দগঞ্জ উপজেলা শাখা সভাপতি জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক মুক্তা সরকার সহ সদস্যবৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু