নাইক্ষ্যংছড়ি বাইশারী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৩তম শাহাদাতবার্ষিকী দোয়া মাহফিল সম্পন্ন!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাইক্ষ্যংছড়ি, বাইশারী আজ ৩০মে (বৃহস্পতিবার) বিএনপি কার্যালয় বিকাল ৫টা ৩০মিনিট সময় যুবদল, ছাত্রদল, কৃষকদল, বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল করিম বান্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, যুবদলের সভাপতি নূর মোহাম্মদ পুতন, জেল কৃষক দলের সদস্য আমিনুল হাকিম, সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন আমরা যাতে তারেক রহমানের নেতৃত্বে মানুষের মুখে হাসি ফুটাতে পারি সেজন্য আপনারা জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। শহিদ জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি আজকের দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞপন করছি।
অনুষ্ঠানে সভাপতি আব্দুল করিম বান্টু বক্তব্যে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এবং প্রত্যাক্ষ যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিলেন। যার কারণে তাকে বীর উত্তম খেতাবে ভুষিত করা হয়েছিলো। আলোচনাসভা শেষে দোয়া এবং পরে তবারক বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি