পিতা মাতার কবর জিয়ারত করলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

পিতা মাতার কবর জিয়ারত করলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

৩১ইং শুক্রবার দিনব্যাপী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির বাজনাব গ্রামের নিজ বাড়িতে শিবপুর উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও উপস্থিত সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন নরসিংদীর তিন শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা । এবং তাহার নিজ বাড়ির সংলগ্ন জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায় এর পূর্বে মসজিদে দুনিয়া ও আখেরাত কল্যাণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল জলিল মোল্লা ,সাবেক প্রিন্সিপাল কুমরাদী দারুল উলুম সিনিয়র ( ফাযিল / ডিগ্রী ) মাদ্রাসা। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সামসুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ। আরো উপস্থিত ছিলেন, স্থানীয় মুসল্লিগণ এবং আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। নামাজ আদায় শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি মহোদয় এর পিতা, মাতার কবর জিয়ারত করেন, এবং দোয়া পরিচালনা করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি মহোদয়ের বাড়ির সংলগ্ন মসজিদ এর ইমাম হাফেজ মোঃ শাহিন মোল্লা।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন