ময়মনসিংহে সমন্বয় সভায় টিএমএসএসের পুরুষ্কার গ্রহণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার বিডি রুরাল ওয়াশ ফর HCD প্রোজেক্টেরের আওতায় ময়মনসিংহে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত UCC মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেহড়া মুন্সি বাড়ি গ্রামাউস প্রশিক্ষণ হল রুমে ৩ জুন এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় সমন্বয় সভায় উপজেলায় ১৯টি সহযোগী সংস্থা মাঠ পর্যায়ে নানা সেবা ও আর্থ সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। উপজেলার ১৯ টি সহযোগী সংস্থার মধ্যে বগুড়ার কৃতি সন্তান দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনাসর ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত ময়মনসিংহ ডোমেইনের, টিএমএসএসের শুম্ভগঞ্জ শাখার অধীন পরিচালিত সামগ্রিক কর্মকান্ডে এ শাখা প্রথম স্থান অর্জন করেছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংস্থা গুলোর সার্বিক কর্মকান্ড ও সংস্থার পরবর্তী কার্যক্রম সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (PKSF) প্রতিনিধি আইভিসি মোঃ মিজানুর রহমান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ২৫ জন শাখা ব্যবস্হাপকদের মধ্যে সামগ্রিক কর্মকান্ডে ভাল পারফরম্যান্স এর জন্য টিএমএসএস নির্বাচিত হয়েছে। ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ শাখার, শাখা ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন মুরাদ টিএমএসএসের পক্ষে প্রথম পুরস্কার গ্রহণ করেন। এ সময় ১৯ টি সহযোগী সংস্থার কর্মকর্তা, অন্য পর্দমযাদার কর্মকর্তাবৃন্দ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। টিএমএসএস প্রতিষ্ঠান তাদের নানান সামাজিক ও মানবিক কর্মকান্ডে প্রথম পুরস্কার লাভ করায় অংশ গ্রহণকারী সকল প্রতিষ্ঠান টিএমএসএস ও পুরস্কার গ্রহণকারী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান