শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল
ছবি: মোঃ রিপন ইসলাম

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল মহিলা দলের সিনিয়র সহসভাপতি শাহাজাদী লায়লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর নবাববাড়ি রোড দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। আরোও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হাজেরা খাতুনসহ মহিলা দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ সানাউল্লাহ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম